Logo

যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট, ২০২৬, ১৬:১৪
যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে
ছবি: সংগৃহীত

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীর নাম জাতীয় সংসদেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর সময় তিনি এ কথা জানান। সিইসি বলেন, ভোটগ্রহণ ও ভোট গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নির্বাচনী কর্মকর্তা হিসেবে দেওয়া বক্তব্যে এ এম এম নাসির উদ্দিন বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

ভোট দেওয়ার পদ্ধতি ব্যাখ্যা করে সিইসি জানান, ব্যালটের মুড়িতে প্রার্থীদের নাম উল্লেখ থাকবে। সংসদ সদস্যরা পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। ব্যালট পাওয়ার পর তাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম সঠিকভাবে রয়েছে কি না, তা দেখে নিতে হবে।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট গণনা করা হবে। এরপর যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন, তার নাম জাতীয় সংসদেই ঘোষণা করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD