বাংলাদেশের বোয়িং ক্রয় বাড়াতে নতুন চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে

যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও কয়েকটি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ। এ জন্য বাংলাদেশ কয়েক বিলিয়ন ডলার ব্যয় করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
বিজ্ঞাপন
রবিবার (৩০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর তাঁর পোস্টে বলেন, চলতি সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। ওই চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বেশি বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, নতুন এই ক্রয়াদেশ বাস্তবায়নে বাংলাদেশ কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে সম্মত হয়েছে। এর ফলে দেশটির আগের বোয়িং কেনার প্রাথমিক আদেশও উল্লেখযোগ্যভাবে বাড়বে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সার্জিও গর তাঁর পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি দাবি করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টিকারী প্রেসিডেন্ট। তাঁর নেতৃত্বে প্রতিদিন লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি, বিপুল বিনিয়োগ বৃদ্ধি এবং মার্কিন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কাজ চলছে।
সার্জিও গরের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের নতুন বোয়িং কেনার সিদ্ধান্ত দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। নতুন উড়োজাহাজ কেনার এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বাংলাদেশের বিমান পরিবহন খাতে যুক্তরাষ্ট্রের তৈরি উড়োজাহাজের ব্যবহার আরও বাড়বে।
বিজ্ঞাপন
তবে পোস্টে নতুন করে কতটি বোয়িং উড়োজাহাজ কেনা হবে, কোন মডেলের উড়োজাহাজ কেনা হবে এবং ক্রয়াদেশ বাস্তবায়নের নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি সার্জিও গর।








