Logo

আনসারের তৎপরতায় বিমানবন্দরে হারানো ল্যাপটপ ফিরে পেলেন প্রবাসী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট, ২০২৬, ১৭:৩৮
আনসারের তৎপরতায় বিমানবন্দরে হারানো ল্যাপটপ ফিরে পেলেন প্রবাসী
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত আনসার সদস্যদের দায়িত্বশীলতায় হারিয়ে যাওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন এক সৌদি প্রবাসী। রবিবার (৩০ আগস্ট) বিকেলে বিমানবন্দরের ক্যানোপি-০২ এলাকায় অসাবধানতাবশত ট্রলির ওপর ল্যাপটপ রেখে বাইরে চলে যান রিয়াদ থেকে এসভি-৭৯৮ ফ্লাইটে আসা প্রবাসী মো. হযরত আলী।

বিজ্ঞাপন

ক্যানোপি এলাকায় পরিত্যক্ত অবস্থায় ল্যাপটপটি দেখতে পান দায়িত্বরত এপিসি মো. গোলাম রব্বানী। তিনি সেটি নিরাপদ হেফাজতে নেওয়ার পাশাপাশি বিষয়টি তাৎক্ষণিকভাবে কর্তব্যরত পিসি মো. নিজাম উদ্দিনকে জানান।

পরে এভসেক কর্তৃপক্ষের সহযোগিতায় বিমানবন্দরের ভেতরে ও বাইরে মাইকিং করে ল্যাপটপের মালিককে খুঁজে বের করার চেষ্টা করা হয়। একপর্যায়ে প্রকৃত মালিক হযরত আলীর সন্ধান পাওয়া গেলে তাকে ডিএসও কার্যালয়ে নেওয়া হয়।

প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ল্যাপটপটি তার মালিকের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

হারানো ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হযরত আলী। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় আনসার সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD