প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি

দুর্নীতিবাজ ব্যক্তি যতই প্রভাবশালী হোক, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
প্রতিনিধিদলে ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান, কমিশনার (অনুসন্ধান) ড. সাজ্জাদ হোসেন ভূইয়া এবং সচিব সাইদুর রহমান খান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে দুর্নীতি দমনে কমিশনের কার্যক্রম আরও কার্যকর করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম ও জবাবদিহিতার ঘাটতির কারণে দুর্নীতি বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যায় পরিণত হয়েছে। দেশের অগ্রগতি ও উজ্জ্বল ভবিষ্যৎ অনেকাংশে দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণের ওপর নির্ভরশীল বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
দুদককে সততা ও সাহসের সঙ্গে দুর্নীতিবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়ে রাষ্ট্রপতি বলেন, গুরুতর ও বৃহৎ দুর্নীতির ঘটনায় দ্রুত অনুসন্ধান করে কঠোর ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা মামলাগুলো আইন অনুযায়ী দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া এবং মামলার দীর্ঘসূত্রতা কমানোর ওপর গুরুত্ব দেন তিনি।
দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা ও প্রচারণামূলক কার্যক্রম আরও জোরদারের আহ্বানও জানান রাষ্ট্রপতি। দুদককে তার সাংবিধানিক ও আইনগত দায়িত্ব কার্যকরভাবে পালনে সার্বিক সহযোগিতার আশ্বাসও জানান তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।








