Logo

নিহত যুবদল নেতা-অসহায় ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:২০
নিহত যুবদল নেতা-অসহায় ১ পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার
ছবি: সংগৃহীত

পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা শহীদ হারুনের পরিবার এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে বসতবাড়ি হারানো একটি অসহায় পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজস্ব উদ্যোগ ও নির্দেশনায় নির্মিত বাড়ি দুটির চাবি আগামী রবিবার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমেন মিথুন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ ও নির্দেশনায় অসহায় দুই পরিবারের জন্য এসব বাড়ি নির্মাণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাড়ি উপহার পাওয়া পরিবারগুলোর মধ্যে রয়েছে ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শহীদ হারুনের পরিবার। অন্য পরিবারটি কুমিল্লার চৌদ্দগ্রামের, যাদের বসতবাড়ি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যায়।

রবিবার আয়োজিত চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে তিনি নবনির্মিত বাড়ি দুটির চাবি আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যদের হাতে তুলে দেবেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD