Logo

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৮
টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
ছবি: সংগৃহীত

রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজের কারণে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রংপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ে বিদ্যুৎ না থাকায় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।

বিজ্ঞাপন

নেসকোর নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রংপুরের সাতগাড়া মিস্ত্রীপাড়া, পিটিসি, বাস টার্মিনাল, বড়বাড়ি রোড, দেওডোবা ডাঙ্গির পাড়, পাঠানপাড়া, প্রাইম মেডিকেল কলেজ, পীরজাবাদ, দরগার পাড়, সুলতান মোড়, নিশবেতগঞ্জ এবং নজিরের হাট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকো জানিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থার প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা সম্ভব হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হবে।

সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা চেয়েছে প্রতিষ্ঠানটি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD