সাংবাদিকদের রক্তচক্ষু দেখিয়েও শেষ রক্ষা হলো না আউয়ালের

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রধান প্রকৌশলী মো. আবদুল আউয়ালের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে জনবাণীতে সংবাদ প্রকাশের পর অধিদপ্তরের শীর্ষ পদে পরিবর্তন এসেছে। ১৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগ জারি করা এক প্রজ্ঞাপনে মো. জামানুর রহমানকে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জামানুর রহমান প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব পালন করবেন।
জামানুর রহমান এর আগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ফরিদপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। নতুন আদেশে তাকে প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকা পদে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জামানুর রহমানকে প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব প্রদান করে তার নামের পাশে উল্লেখিত কর্মস্থলে পদায়ন করা হলো।
এর আগে গত জুনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মো. আবদুল আউয়ালকে প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দেখানো হয়েছিল।
আবদুল আউয়ালের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে দৈনিক জনবাণীতে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হয়। অনুসন্ধানী প্রতিবেদনে তার দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রকল্প, পদায়ন ও প্রশাসনিক কার্যক্রম ঘিরে অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছিল। প্রতিবেদনে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও কর্মকর্তার বক্তব্যও তুলে ধরা হয়।
বিজ্ঞাপন








