ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ছুটির দিনেও ঢাকার বাতাসে দূষণের মাত্রা কমেনি। ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল। একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল চতুর্থ।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৭৩। এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
একই সময়ে ২১০ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুর। ১৮৭ স্কোর নিয়ে দেশটির কুচিং ছিল দ্বিতীয় এবং ১৮৪ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর ছিল তৃতীয় অবস্থানে। ১৬০ স্কোর নিয়ে ভারতের কলকাতা ছিল পঞ্চম।
বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষ দশে থাকা অন্যান্য শহরগুলোর একিউআই স্কোর ছিল ১০৩ থেকে ২১০-এর মধ্যে।
আন্তর্জাতিক বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বাতাস ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়। এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।








