Logo

বাংলামোটর থেকে শাহবাগে ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির অভিযান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৪৪
বাংলামোটর থেকে শাহবাগে ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির অভিযান
ছবি: সংগৃহীত

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার প্রতিরোধে রাজধানীর বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলামোটরের রূপায়ণ টাওয়ার এলাকা থেকে শুরু হওয়া অভিযানটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। পুরো কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও তদারকি করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান।

অভিযানের অংশ হিসেবে সড়ক ও ফুটপাতে জমে থাকা বর্জ্য সরানো, অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো ধ্বংস করা হয়। বিভিন্ন স্থানে জমে থাকা পানিও পরীক্ষা করা হয় এডিস মশার লার্ভা রয়েছে কি না তা দেখতে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিদর্শনকালে মো. খয়বর রহমান বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রম চালালেই হবে না; এর সঙ্গে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে।

তিনি জানান, ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন দুই শিফটে কাজ করছেন। ভোর ৪টা থেকে সকাল ৯টা এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। প্রাক-বর্ষা মৌসুমে পরিচালিত জরিপে যেসব এলাকা ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছিল, সেসব জায়গায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, সিটি করপোরেশনের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে। বাড়ি, অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া এবং পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার প্রজনন ঠেকানো সম্ভব।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি নগরবাসীকে নিজেদের অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সহযোগিতা করার আহ্বান জানান।

অভিযানে ডিএসসিসির সংশ্লিষ্ট আঞ্চলিক কর্মকর্তা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD