Logo

নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৪৩
নামাজ পড়তে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে আবদুল্লাহ (১১) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিকেলে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজ করেও আবদুল্লাহর সন্ধান পায়নি পরিবার। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ঝাউচর বাজার সংলগ্ন বাসা থেকে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বের হয় আবদুল্লাহ। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি।

বিজ্ঞাপন

নিখোঁজের সময় আবদুল্লাহর পরনে ছিল কমলা রঙের গেঞ্জি ও প্যান্ট। তার বাবার নাম টিপু এবং মায়ের নাম মিমি।

আবদুল্লাহর স্থায়ী ঠিকানা ভিশন শোরুম বিল্ডিং, ঝাউচর বাজার, হাজারীবাগ, ঢাকা।

কোনো ব্যক্তি আবদুল্লাহর সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার। যোগাযোগের নম্বর ০১৮৮৬৮২০৭৩৩।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD