Logo

অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৩৫
অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ | ফাইল ছবি

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুত হয়েছে, অপ্রতিম হত্যার ক্ষেত্রেও তেমনটি হবে। পুলিশ এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে।

বিজ্ঞাপন

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার মর্মান্তিক এ ঘটনায় পুরো দেশের মানুষ মর্মাহত। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে এবং পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে অপরাধ স্বীকার করেছে।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা মূলত কিশোর অপরাধী এবং নিহত অপ্রতিমের পরিচিত ছিল। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামতও পুলিশ ইতোমধ্যে সংগ্রহ করেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ ধরনের গুরুতর অপরাধের পেছনে মাদকসহ বিভিন্ন সামাজিক কারণ ভূমিকা রাখে। কিশোর অপরাধ প্রতিরোধে স্কুল পর্যায়ে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে তৈরি হওয়া সামাজিক অবক্ষয় রোধে সরকার ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD