Logo

জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৩৩
জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বক্তব্য দেওয়ার সময় তিনি ফিলিস্তিনিদের চলমান দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত দাবিগুলোর প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান।

তারেক রহমান বলেন, আত্মনিয়ন্ত্রণ অধিকার ও একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ তাদের যে কোনো ন্যায়সংগত দাবিকে বাংলাদেশ সমর্থন করে যাবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মানবসৃষ্ট সংকটের কারণে বিভিন্ন দেশে অস্থিরতা, বাস্তুচ্যুতি ও মানবিক জরুরি পরিস্থিতি তৈরি হচ্ছে। এসব সংঘাতের প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়ছে। জ্বালানি নিরাপত্তাহীনতা, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং মূল্যস্ফীতির চাপ বৈশ্বিক অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে সংঘাত নিরসনে সংলাপ, কূটনীতি ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন তিনি। সব ধরনের সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

ভাষণে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ২০২৪ সালে বাংলাদেশ একটি স্বৈরতান্ত্রিক শাসন থেকে মুক্ত হয়ে আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারকে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।

দেশ পুনর্গঠন এবং অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতার ভিত্তি আরও শক্তিশালী করতে সরকার ৩-আর (3-R) কৌশল বাস্তবায়ন করছে বলেও জানান তারেক রহমান। এই কৌশলের আওতায় রয়েছে রিকভারি, রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন (Recovery, Restoration and Reconstruction)।

বিজ্ঞাপন

ভাষণের শেষ পর্যায়ে জাতিসংঘের মূলনীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের অবিচল আস্থার কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বৈশ্বিক শান্তি, মানবতা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে আরও শক্তিশালী বহুপাক্ষিক উদ্যোগের আহ্বান জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD