জাতীয় স্বার্থে বৈঠকের ফলাফল দেশের জন্য গর্বের: ওয়াহিদুজ্জামান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকগুলোর ফলাফল বাংলাদেশের জন্য গর্বের বলে মন্তব্য করেছেন জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান।
বিজ্ঞাপন
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর চার দিনের সফর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সফরকালে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠকের পাশাপাশি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। একই সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন, উচ্চপর্যায়ের বিভিন্ন সাইড ইভেন্ট এবং আন্তর্জাতিক সংস্থা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের তথ্য অনুযায়ী, সফরে ১১টি দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সফরসঙ্গীরা আরও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
বৈঠকগুলোতে বাংলাদেশের জাতীয় স্বার্থের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয় গুরুত্ব পায়।
বিজ্ঞাপন
এ কে এম ওয়াহিদুজ্জামান বলেন, বৈশ্বিক পরিমণ্ডলে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকের সফল ফলাফল দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এসব আলোচনার মাধ্যমে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অগ্রগতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা জানান, সীমিত আকারের প্রতিনিধিদল নিয়ে নিউইয়র্ক সফরে সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








