Logo

ফেসবুক ও সংবাদমাধ্যমের স্বাধীনতার সুযোগে মিথ্যাচার চালাচ্ছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৫০
ফেসবুক ও সংবাদমাধ্যমের স্বাধীনতার সুযোগে মিথ্যাচার চালাচ্ছে
ছবি: সংগৃহীত

ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার ও ক্ষমতার অপব্যবহার করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। সংবাদমাধ্যমের স্বাধীনতার সুযোগ কেউ যাতে অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা হলরুমে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ, সেলাই মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, বিএনপি জবাবদিহিমূলক সরকারব্যবস্থায় বিশ্বাস করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে সরকারে এসেছে। তাঁর দাবি, এটি কোনো ভুয়া ভোটের মাধ্যমে হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে ড. মঈন খান বলেন, গুটিকয়েক মানুষ ফেসবুকের সুযোগ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াবে, তা হতে দেওয়া যাবে না। একই সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যাতে মিথ্যাচার করতে না পারে, সেদিকেও নজর রাখার কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং আইনের শাসনের রাজনীতি করে। যারা আইনের অপব্যবহার করবে, তারা আইনের আওতা থেকে ছাড় পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD