আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

‘আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে’—এমন মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। দীর্ঘদিনের জটিলতা থেকে বের হতে সময়, শ্রম ও ত্যাগ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘ সময় ধরে যুদ্ধ, লড়াই, সংগ্রাম ও আন্দোলনের পরও দেশের মানুষ অভাব-অনটন থেকে পুরোপুরি বের হতে পারেনি। তাঁর বক্তব্য অনুযায়ী, ১৭ বছরের ‘অরাজনৈতিক ও অগণতান্ত্রিক পরিবেশ’ মানুষের জীবনকে আটকে রেখেছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, “১৭ বছরের ট্রেন্ড ১৭ দিনে শেষ করে দেব, ৭ মাসে শেষ হয়ে যাবে এটা মনে করার কোনো অবস্থান বা বলা ঠিক হবে না।” দীর্ঘদিনের জটিলতা থেকে বের হতে সবাইকে শ্রম দিতে এবং ত্যাগ স্বীকার করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন দীর্ঘ সময় কাজ করছেন এবং সরকারের অন্যরাও একইভাবে সমন্বয় করে কাজ করছেন। তাঁর ভাষ্য, সরকারের কার্যক্রমকে এগিয়ে নিতে তারা প্রধানমন্ত্রীর পাশে থেকে কাজ করছেন।
বিজ্ঞাপন
গত ১৭ বছরে বিভিন্ন ক্ষেত্রে ক্ষতির কথা তুলে ধরে তিনি বলেন, এ সময়ে শিক্ষা বিস্তার, চাকরির বয়স, সামাজিক সম্পর্ক, পরিবার এবং দেশের জন্য কাজ করার সুযোগ—অনেক কিছুই হারিয়েছে মানুষ।
তরুণ প্রজন্মের আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, নতুন প্রজন্ম জুলাই আন্দোলনে অংশ নিয়েছে, মেধার দাবিতে এবং কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. কাজী মো. নুর-উল ফেরদৌস সভাপতিত্ব করেন। উদ্বোধক ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু এবং প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন।








