প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে সোমবার (২৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সোমবার বিকেল ৩টায় মন্ত্রণালয়ের নতুন ভবনের ৭০১ নম্বর সম্মেলনকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে গণমাধ্যমকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ২১ সেপ্টেম্বর সফরসঙ্গীদের নিয়ে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ সেপ্টেম্বর তিনি অধিবেশনের উদ্বোধনী পর্বে অংশ নেন এবং ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বক্তব্য দেন।
নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত প্রাতরাশসহ বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পাঁচ দিনের সফর শেষে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্ক থেকে স্থানীয় সময় শুক্রবার রাতে এমিরেটস এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন এবং সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।








