Logo

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২০:১৭
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

রবিবার (২৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ভোটের সময় মাঠের সার্বিক পরিস্থিতি রিয়েল টাইমে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে। পরিস্থিতি অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এই মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমানে নির্বাচনি মাঠের পরিবেশ ভালো রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উপনির্বাচন সামনে রেখে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছে ইসি। সিইসি জানান, ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।

ইসির তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে এবং ৬ অক্টোবর তা নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ অক্টোবর, আর ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

বিজ্ঞাপন

আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ হবে। ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটের নিবন্ধন ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে। সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনি দায়িত্বে থাকা ব্যক্তিরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।

ইসি জানিয়েছে, ঠাকুরগাঁও-১ আসনে আগে ৫ লাখ ৭ হাজার ২০৩ জন ভোটার থাকলেও নতুন ৮ হাজার ৩২২ জন যুক্ত হওয়ায় বর্তমান ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫। আসনটি শূন্য হওয়ার পর এ উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে।

এদিকে রবিবার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

তথ্য সূত্র : বাসস

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD