Logo

ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৬, ১৬:৩৮
ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদ আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি বলেন, ‘বিএনপি সরকার যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই শিক্ষা খাতের উন্নয়নে কাজ করেছে। শিক্ষকদের মূল্যায়ন করেছে। সব থেকে বেশি জাতীয়করণ হয়েছে বিএনপি সরকারের আমলেই।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিক্ষকদের বিভিন্ন দাবির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে মাহদী আমিন বলেন, ‘শিক্ষা এবং শিক্ষকদের সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। শিক্ষকদের যে দাবিগুলো আছে সেগুলোর জন্য যেখানে যেভাবে গুরুত্ব দেওয়ার দরকার সেভাবেই গুরুত্ব দেওয়া হবে। প্রতিটি যৌক্তিক দাবি বাস্তবায়নে কাজ করবে সরকার।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকারের সক্ষমতা ও সামর্থ্য বিবেচনায় নিয়ে শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার বিষয়ে সরকার ইতিবাচকভাবে কাজ করবে।

মাহদী আমিনের বক্তব্যে শিক্ষক-কর্মচারীদের দাবিদাওয়া, জাতীয়করণ এবং অতীতে নিপীড়নের শিকার শিক্ষকদের মূল্যায়নের বিষয়টি সরকারের অগ্রাধিকারের মধ্যে থাকার ইঙ্গিত পাওয়া গেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD