Logo

হাত ধোয়া ও স্বাস্থ্যবিধিতে গড়ে উঠবে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৬, ১৫:০১
হাত ধোয়া ও স্বাস্থ্যবিধিতে গড়ে উঠবে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম
ছবি: সংগৃহীত

হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে সুস্থ প্রজন্ম তৈরি করা সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ডায়রিয়া ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে খাবার আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত জরুরি। ফাস্টফুড খাওয়ার সময় হাত ধোয়ার সুযোগ না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেন তিনি।

মীর শাহে আলম বলেন, ব্যক্তিগত সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত হাত পরিষ্কার রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলা অপরিহার্য। ছোটবেলা থেকেই এসব অভ্যাস নিয়মিত চর্চা করলে সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঢাকার নাগরিক সেবা ও পানি সরবরাহ পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ঢাকা ওয়াসা প্রতিদিন প্রায় ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করে। এর মধ্যে ৭৪ শতাংশ ভূগর্ভস্থ উৎস থেকে এবং ২৬ শতাংশ নদীর পানি শোধনের মাধ্যমে সরবরাহ করা হয়।

ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো এবং ভূমিকম্পের ঝুঁকি এড়ানোর লক্ষ্যে আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে পদ্মা নদী থেকে অতিরিক্ত ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহের একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ সময় শিক্ষার্থীদের পানির অপচয় রোধে সচেতন হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

বর্তমান প্রজন্মের অনেকের মধ্যে ভিটামিন ডির ঘাটতির কারণে ক্লান্তি দেখা যায় উল্লেখ করে মীর শাহে আলম বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি গ্রহণের পাশাপাশি পুষ্টিকর খাবারের দিকেও নজর দেওয়া প্রয়োজন।

সুস্থ জীবনযাপনের জন্য শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ারও পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ মালালায় আহমাদজাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি (ভারপ্রাপ্ত) ডা. রাজেশ নারওয়াল এবং ইউনিসেফের ওয়াশ বিভাগের প্রধান পিটার মায়েস।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বক্তারা বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরে শিক্ষার্থীদের হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার শপথবাক্য পাঠ করানো হয়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে এ আয়োজন করে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঠাকুরগাঁও উপনির্বাচনে সরকার যেমন কোনো হস্তক্ষেপ করছে না, তেমনি ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও মন্তব্য করেন, বিএনপি সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD