সাইবার হামলার আশঙ্কায় বন্ধ এনআইডি সার্ভার

সাইবার হামলার আশঙ্কায় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভার সাময়িকভাবে বন্ধ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। নিরাপত্তা নিশ্চিত করতে কারিগরি দল কাজ করছে। কাজ শেষ হলে দ্রুত সার্ভারটি চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বুধবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, “আমাদের কারিগরি টিম কাজ করছে। কাজ শেষ হলে দ্রুত সার্ভার চালু হয়ে যাবে।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে, সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ তথ্যভান্ডারের নিরাপত্তা সুরক্ষায় সতর্কবার্তা জারি করেছে।
বিজ্ঞাপন
এর আগে পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
পরে গত রবিবার বাংলাদেশ ব্যাংকের সার্ভার আবার সচল করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, ওয়েবসাইট বন্ধ রাখার বিষয়টি শুধু বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সমস্যার কারণে নয়। বরং বিশ্বব্যাপী সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবেই ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
এনআইডি সার্ভার পুনরায় চালুর বিষয়ে কারিগরি কাজ শেষ হওয়ার পর পরবর্তী পরিস্থিতি জানা যাবে।








