Logo

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বাম পা হারানো আব্দুর রহিম

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৬, ১২:০২
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বাম পা হারানো আব্দুর রহিম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারিয়ে দীর্ঘদিন ধরে চলাফেরায় নানা প্রতিবন্ধকতার মুখে থাকা রহিমের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব বা কৃত্রিম পা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাম পা হারানোর কারণে দৈনন্দিন চলাফেরায় নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছিল বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিমকে। স্বাভাবিকভাবে হাঁটাচলা এবং দৈনন্দিন কাজকর্ম সম্পাদনের ক্ষেত্রে তার শারীরিক সীমাবদ্ধতা তৈরি হয়। এ অবস্থায় তার চলাফেরার সক্ষমতা পুনরুদ্ধার এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সুগম করতে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা আশা করছেন, কৃত্রিম পা ব্যবহারের ফলে আব্দুর রহিমের চলাফেরার প্রতিবন্ধকতা অনেকটাই কমবে। পাশাপাশি দৈনন্দিন কাজে অন্যের ওপর নির্ভরশীলতা হ্রাস পাবে এবং ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD