বিমানবন্দরে আনসারের তৎপরতায় ৬ লাখ টাকার ওষুধ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের তৎপরতায় প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে। জব্দ করা ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিকও রয়েছে। কাস্টমসের প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়াই এসব ওষুধ চীনে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে জানা গেছে।
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে বিমানবন্দরের RAW-C এলাকায়। চীনগামী এক যাত্রীর হ্যান্ডব্যাগ স্ক্যানিংয়ের সময় সেটিতে সন্দেহজনক কিছু দেখতে পান দায়িত্বে থাকা বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্য সিপাহি মো. রাজেকুল ইসলাম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে এভসেক সদস্যদের সঙ্গে নিয়ে ব্যাগটি তল্লাশি চালান। এ সময় ব্যাগ থেকে কাস্টমসের ছাড়পত্রবিহীন প্রায় ৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়।
পরে ঘটনাটি এভসেক-২০ কর্তৃপক্ষকে জানানো হলে ওষুধগুলো জব্দ এবং কাস্টমস বিভাগকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা পেয়ে এপিসি মো. সাইফুল ইসলাম ও আনসার সদস্য মো. শিলন ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।
বিজ্ঞাপন
পরবর্তী সময়ে শিফট টিআই মো. ওমর ফারুককে বিষয়টি জানানো হয়। তাঁর উপস্থিতিতে জব্দ করা সব ওষুধ এভসেক কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়।








