Logo

পাঁচ ধাপে ৪৩০০ ইউপিতে ভোট, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১৪:০৫
পাঁচ ধাপে ৪৩০০ ইউপিতে ভোট, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ
ছবি: সংগৃহীত

দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এই আলোচনা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়া তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ইউনিয়ন, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০ ইউনিয়ন এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

কোন উপজেলার কোন ইউনিয়ন পরিষদে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপের পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে নির্বাচন কমিশন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD