Logo

হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১৪:৪৭
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি মন্ত্রণালয়ে উপস্থিত হন। তবে কী কারণে তাঁর এই সফর এবং কার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দুপুরের দিকে পিটার হাস মন্ত্রণালয়ে আসেন। তবে তিনি কার সঙ্গে দেখা করতে এসেছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমানের সঙ্গে সাক্ষাৎ করতেই তিনি সেখানে গিয়েছিলেন।

বর্তমানে পিটার হাস জ্বালানি খাতের প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব পালনের অংশ হিসেবেই তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ সফর করেন। মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে তিনি বেশ আলোচিত হন। যে কারণে তার বর্তমান ঢাকা সফরকে ঘিরেও অনেকের দৃষ্টি রয়েছে এবং তা নিয়ে আলোচনা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সূত্র আরও জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর পর্যন্ত তার বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসর নেন। এরপর অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা হিসেবে যোগ দেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD