Logo

বিএনপির এমপিদের এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১৭:৩৮
বিএনপির এমপিদের এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের
ছবি: সংগৃহীত

দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক সূত্রে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে দুপুর আড়াইটায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। প্রায় এক ঘণ্টা ২৫ মিনিটের বৈঠকটি শেষ হয় বিকেল ৩টা ৫৫ মিনিটে। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের সদস্যরা এতে অংশ নেন।

সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকের মূল মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বৈঠকে অংশ নেওয়া সংসদ সদস্যদের বরাতে জানা গেছে, দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পের চলমান সংকট এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে সাংগঠনিক ও জনসম্পৃক্ত কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। চলমান অধিবেশনে এটি ছিল সরকারি দলের দ্বিতীয় সংসদীয় দলের বৈঠক।

সংসদের কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বুধবারই জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD