Logo

ঢাকায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১৪:৪৬
ঢাকায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান
ফাইল ছবি।

দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার পর রাজধানী ঢাকায় এসে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতোমধ্যে তাদের সম্ভাব্য আশ্রয়স্থলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। শিগগিরই অভিযান শুরু হবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা চালিয়ে অনেকে ঢাকায় এসে আত্মগোপন করছেন। তাঁদের গ্রেফতারে কোনো বিশেষ অভিযান চালানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে নিয়াজ মেহেদী বলেন, ইতোমধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেফতার করা হয়েছে। যারা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন এবং পালিয়ে রয়েছেন, তাঁদের শনাক্ত করে গ্রেফতারে শিগগির চিরুনি অভিযান শুরু হবে।

তিনি জানান, রাজধানীতে নাশকতা প্রতিরোধে বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন এবং পুলিশের টহল জোরদার করা হয়েছে। কেউ নাশকতার উদ্দেশ্যে বাইরে বের হলে তাঁকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব তৎপরতার মূল লক্ষ্য। নাশকতার ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

•

•

বিজ্ঞাপন

ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।

এ সময় ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা প্রসঙ্গে নিয়াজ মেহেদী বলেন, এসব স্থাপনাকে কেপিআই হিসেবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারি করছেন।

বিজ্ঞাপন

সাইবার জগতেও পুলিশের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাঠপর্যায়ে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। নাশকতার যেকোনো চেষ্টা ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে।

এদিকে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করা হয়। নাশকতাসহ বিভিন্ন মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বারিধারার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD