Logo

খালেদা জিয়ার সাক্ষাৎ করলেন গয়েশ্বর

profile picture
জনবাণী ডেস্ক
১ মার্চ, ২০২৪, ০৫:৫৮
খালেদা জিয়ার সাক্ষাৎ করলেন গয়েশ্বর
ছবি: সংগৃহীত

বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (২৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসায় যান গয়েশ্বর চন্দ্র রায়।  প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করে রাত সোয়া ৯টার দিকে বের হন।

বিজ্ঞাপন


বিজ্ঞাপন

এর আগে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও কারামুক্তির পর সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, দুই মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাহী আদেশে মুক্তি পেয়ে এখন গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD