Logo

ফল প্রকাশের ৫ দিন আগে মরদেহ বাড়ি ফিরল এসএসসি পরীক্ষার্থীর

profile picture
জনবাণী ডেস্ক
৮ মে, ২০২৪, ২৪:৪৪
ফল প্রকাশের ৫ দিন আগে মরদেহ বাড়ি ফিরল এসএসসি পরীক্ষার্থীর
ছবি: সংগৃহীত

এ বছর স্থানীয় ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলো।

বিজ্ঞাপন

ফল প্রকাশের ৫ দিন আগে মুন্সীগঞ্জের গজারিয়ায় লাশ হয়ে বাড়ি ফিরল আলিফ (১৬)  নামে এসএসসি পরীক্ষার্থী। 

মঙ্গলবার (৭ মে) সকাল পৌনে নয়টার দিকে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুইদিন ধরে নিখোঁজ থাকা ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, নিহত কিশোরের আলিফ (১৬) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের ফয়সাল প্রধানের ছেলে। 

বিজ্ঞাপন

এ বছর স্থানীয় ভবেরচর ওয়াজির আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলো।

বিজ্ঞাপন

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত আলিফের বন্ধু আরাফাত হোসেন গণমাধ্যমকে বলেন, রবিবার (৫ মে) আমরা ৯ জন বন্ধু মিলে দুপুর সাড়ে বারোটার দিকে মেঘনা সেতুর নিচে গোসল করতে নামি। আমাদের মধ্যে সবাই সাঁতার জানলেও একমাত্র আলিফ সাঁতার জানতো না। আমরা সাতরে কিছুটা দূরে গিয়ে গোসল করছিলাম। আলিফ নদীর কিনারায় ছিল। সে সাতরে আমাদের কাছে আসতে চাইলে স্রোতের তোড়ে ভেসে যায়। তাৎক্ষণিকভাবে সবাই মিলে তাকে খোঁজাখুঁজি শুরু করি। দীর্ঘক্ষণেও তার কোন হদিস না পেলে তার পরিবার এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিষয়টি সম্পর্কে গজারিয়ায় থানার অফিসার ইনচার্জ মো. রাজিব খান জানান, মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে এটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD