ইসরাইলের তেল শোধনাগারে ইরানের হামলা, নিহত ৩

ইসরাইলের তেল শোধনাগারে ইরানের হামলা, নিহত ৩
বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যে উত্তেজনার আঁচ ফের ছড়িয়ে পড়ল। ইসরায়েলের বন্দরনগরী হাইফার একটি তেল শোধনাগারে ইরান সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, এতে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং শোধনাগারটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় এই বিস্ফোরক হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি পত্রিকা ইসরায়েল হায়োম। বাজান গ্রুপ নামের একটি ইসরায়েলি কোম্পানির মালিকানাধীন শোধনাগারটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বিজ্ঞাপন
হামলায় নিহত ৩ জনের মরদেহ শোধনাগারটির ধ্বসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। বাজান গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, হামলার পর শোধনাগারটির যাবতীয় কার্যক্রম বন্ধ করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় শোধনাগারটির আনুমানিক ১৫ থেকে ২০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
ইসরায়েলের সঙ্গে ইরানের শত্রুতা গত চার দশকেরও বেশি সময় ধরে। এই শত্রুতার প্রধান কারণ, আন্তর্জাতিকভাবে নির্ধারিত সীমানা প্রতিনিয়ত লঙ্ঘনের মাধ্যমে ক্রমশ ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল ইসরায়েলের দখল করতে থাকা।
বিজ্ঞাপন
উল্লেখ্য ‘ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায়’ দাবি করে গত ১২ জুন দেশটির পরমাণু স্থাপনা ও সামরিক বাহিনীকে লক্ষ্য করে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। এ অভিযানে ইরানের নাতাঞ্জ, ফার্দো এবং ইসফাহান শহরের পরমাণু স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এই তিন শহরেই ছিল।
বিজ্ঞাপন
পরমাণু স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পাশাপাশি ইরানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাঘাইসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও অন্তত ১০ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন ইসরায়েলের বিমান অভিযানে।
বিজ্ঞাপন
প্রায় ১২ দিন সংঘাত চলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৪ জুন যুদ্ধবিরতিতে যায় ইরান-ইসরারয়েল। সেই যুদ্ধবিরতির পর এই প্রথম ইসরায়েলের ভেতরে কোনো স্থাপনায় হামলা চালাল ইরান।
বিজ্ঞাপন
সূত্র : মেহের নিউজ
এসডি/
বিজ্ঞাপন








