Logo

শাকিব খানের নতুন চমক: এবার নায়িকা তানজিন তিশা!

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৫, ১০:১৮
শাকিব খানের নতুন চমক: এবার নায়িকা তানজিন তিশা!
ছবি: সংগৃহীত

ছবিতে তার বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা

বিজ্ঞাপন

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান এবার নতুন একটি  কাজ করতে যাচ্ছেন। সেপ্টেম্বরে শুরু হবে ছবিটির শুটিং। নাম এখনও চূড়ান্ত হয়নি। ছবিটি পরিচালনা করবেন সাকিব ফাহাদ, যার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। শুটিংয়ের বড় অংশ হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে।

শাকিব খানের নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে এতদিন ছিল বিভিন্ন ধরণের গুঞ্জন। অবশেষে নিশ্চিত হওয়া গেছে, এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সূত্র জানিয়েছে, মৌখিকভাবে সবকিছু ঠিক হয়ে গেছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কিছু গণমাধ্যম দাবি করেছে, সিনেমার গল্পে শাকিবকে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে দেখা যাবে, যিনি ২০২০ সালে কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, শাকিব সরাসরি সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন না। বরং তাকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে, যিনি দেশের হয়ে একের পর এক গোপন অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।

গল্পে থাকবে বাস্তব ঘটনার ছোঁয়া, সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপট ও নাটকীয়তার মিশ্রণ। থাকছে রোমাঞ্চকর অ্যাকশন দৃশ্যও। একই সঙ্গে বড় পর্দায় উঠে আসবে গোয়েন্দা সংস্থার অবদান ও কর্মকাণ্ড।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন ও নাটক নির্মাণে অভিজ্ঞ সাকিব ফাহাদের জন্য এটি হবে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। জানা গেছে, সেপ্টেম্বরে শুটিং শুরু হয়ে আগামী ডিসেম্বরে চলচ্চিত্রটি মুক্তি পাবে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যে একযোগে।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD