চার দিনের সফরে ঢাকা আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চার দিনের সফরে ঢাকায় আসছেন। কূটনৈতিক সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি ঢাকায় পৌঁছাবেন।
বিজ্ঞাপন
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চার দিনের সফরে ঢাকায় আসছেন। কূটনৈতিক সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি ঢাকায় পৌঁছাবেন।
সফরকালে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সঙ্গে মূল বৈঠকে বসবেন। এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সরকারের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সূত্র জানায়, এই সফরে পাকিস্তান ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করার বিষয়টি অগ্রাধিকার পাবে। ইতোমধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে সমঝোতা স্মারক খসড়া চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে এই সফরেই তা সই হতে পারে।
এদিকে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও ২৩ আগস্ট ঢাকায় আসছেন। তিনি ২৪ আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে পাকিস্তান-বাংলাদেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে সম্পর্ক জোরদারের উদ্যোগ বেড়েছে।
এএস








