শীঘ্রই পুনরায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা: পুলিশ সদর দপ্তর

কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা দ্রুততম সময়ের মধ্যে পুনরায় চালু হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
বিজ্ঞাপন
কারিগরি ত্রুটির কারণে বন্ধ থাকা অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা দ্রুততম সময়ের মধ্যে পুনরায় চালু হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, প্রয়োজনীয় কারিগরি উন্নয়ন সম্পন্ন হলেই জনগণ আবারও অনলাইনে জিডি করতে পারবেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এক বার্তায় বলেন, সাময়িকভাবে বন্ধ থাকা এই সেবাটি খুব শিগগিরই সচল হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: এনবিআরের ৪১ কর্মকর্তার একসঙ্গে বদলি
বিজ্ঞাপন
তিনি আরও জানান, নতুন প্ল্যাটফর্মটি আগের তুলনায় বেশি দ্রুত, নিরাপদ ও ব্যবহারকারী-বান্ধব হবে।
এ সেবা বন্ধ থাকায় এতদিন নাগরিকদের ছোটখাটো বিষয়েও থানায় গিয়ে জিডি করতে হচ্ছিল, যা সময়সাপেক্ষ ও ঝামেলাপূর্ণ ছিল। তাই সেবা পুনরায় চালুর খবরে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। বিশেষ করে দূরবর্তী এলাকায় বসবাসকারী মানুষ কিংবা যারা সামান্য জিনিসপত্র হারানোর ঘটনায় থানায় যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না, তাদের জন্য অনলাইন জিডি অত্যন্ত সহায়ক হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নতুন প্ল্যাটফর্ম চালুর পর অনলাইনে জমা দেওয়া জিডি সহজে ট্র্যাকিং করা যাবে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এটি ডিজিটাল বাংলাদেশের প্রতিশ্রুতির অংশ হিসেবে জনসেবায় পুলিশের আরেকটি বড় উদ্যোগ।
এএস








