Logo

মায়ের মতো বউ পেয়েছি: জাহিদ হাসান

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৫, ২৩:১৬
মায়ের মতো বউ পেয়েছি: জাহিদ হাসান
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় তারকা জুটি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ দীর্ঘ ২৮ বছর ধরে সুখী

বিজ্ঞাপন

দেশের জনপ্রিয় তারকা জুটি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌ দীর্ঘ ২৮ বছর ধরে সুখী দাম্পত্য জীবন যাপন করছেন। তবে সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে না দেখায় অনেকেই মনে করেন, তাদের সম্পর্ক ভালো নেই।

সম্প্রতি এক অনুষ্ঠানে জাহিদ হাসান বলেন, “আমরা ভালো আছি। মৌ আমার সবকিছু খেয়াল রাখে, রান্না করে খাওয়ায়। আমি আসলেই মায়ের মতো একটা বউ পেয়েছি। মা যেমন আদর করে, টেক কেয়ার করে, মাঝে মাঝে বিরক্তও হয়—মৌও তাই। আমাদের কখনও ইগোর সংঘাত হয় না, কারণ সে আমার চেয়ে ভালো মনের মানুষ।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একসঙ্গে কোথাও না যাওয়া প্রসঙ্গে তিনি জানান, “আমরা সত্যিই একসঙ্গে কোথাও যাই না। আমার শুটিং রাত পর্যন্ত থাকে। এমনকি আমার ভাইয়ের বিয়েতেও যেতে পারিনি। এখন কোনো ক্লাবে গেলে আড্ডা ছেড়ে আসতে ইচ্ছে করে না। তাই অনুষ্ঠানগুলোতে মৌ একাই যায়। তবে সে দেশে না থাকলে আমি চেষ্টা করি।”

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD