Logo

নুরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়েছে: প্রেস সচিব

profile picture
জনবাণী ডেস্ক
৩১ আগস্ট, ২০২৫, ০৪:০৪
নুরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়েছে: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাতে নুরুল হক নুরের ওপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র পরিষদের নেতা নাজমুল হাসান গুরুতর আহত হয়েছেন এবং রাশেদ খানসহ আরও অনেকে আহত হয়েছেন। তাদের দাবি, অন্তত ৫০ জন নেতাকর্মী এ ঘটনায় আহত হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শফিকুল আলম জানান, এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়েছে। একজন হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে কমিটি কাজ করবে। টার্মস অব রেফারেন্স এবং অন্য সদস্যদের বিষয়ে শিগগিরই জানানো হবে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ইতোমধ্যেই নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। নুরের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রেস সচিব জানান, শনিবারের বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রবিষয়ক বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে কাকরাইলে নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন। বর্তমানে নুরসহ পাঁচজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD