Logo

ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ, ২০২৬, ০৮:৪১
ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক
ছবি: সংগৃহীত

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে ডিওএইচএস এলাকার ২ নম্বর লেনের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে প্রার্থী হতে প্রথমে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। কয়েক দিনের মধ্যে তিনি জাতীয় পার্টির মনোনয়নপত্রও নেন এবং পরে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

বিজ্ঞাপন

সামরিক জীবনে তিনি ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন।

২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে সরকার তার চাকরির মেয়াদ কয়েক দফা বাড়ায়। অবসর গ্রহণের পর তিনি ঢাকায় ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হন।

আটকের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী সময়ে আরও জানানো হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD