এক-এগারোর’ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার

এক-এগারোর সময় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিবির প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
বিজ্ঞাপন
২০০৭ সালের এক-এগারোর সময় তিনি সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সে সময়ের রাজনৈতিক পটপরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই সময় তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্বও পালন করেন, যার অধীনে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়েছিল। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন।
রাজনীতিতে যোগ দিয়ে জাতীয় পার্টির (জাপা) মনোনয়নে দুই দফায় ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও পরে জাতীয় পার্টিতে যোগ দেন এবং দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।








