Logo

প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল, ২০২৬, ১৮:৪২
প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে ধাক্কা, বাসচালক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে বহনকারী একটি গাড়ির সঙ্গে মিনিবাসের সংঘর্ষের ঘটনায় বাসচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান। তিনি জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত প্রায় ৯টা ৫০ মিনিটে বনানী থানাধীন বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং লেনে চেয়ারম্যানবাড়ি ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ট্রাস্ট পরিবহনের একটি মিনিবাস প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির সঙ্গে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গাড়িটির ক্ষয়ক্ষতি হয়। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বাসচালক ওমর ফারুককে (২৫) আটক করে, পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় প্রতিমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চলছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD