জামায়াত আমিরের বাড়িতে মিলল ৯৯ বস্তা সরকারি চাল

নোয়াখালীর সুবর্ণচরে এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।
বিজ্ঞাপন
অভিযুক্ত মো. আবদুস সামাদ, তিনি স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তার বাড়িতে সরকারি চাল মজুত রাখা হতো এবং পরে সেগুলো বেশি দামে বিক্রি করা হতো।
স্থানীয় সূত্র জানায়, সকালে কয়েকজন বাসিন্দা আবদুস সামাদের বাড়িতে গিয়ে একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে প্রশাসন ও পুলিশকে অবহিত করেন।
বিজ্ঞাপন
খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। এ সময় বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করে চরজব্বার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষণ করা হয়।
অভিযোগের বিষয়ে আবদুস সামাদ দাবি করেন, চালগুলো অবৈধ নয়। তার ভাষ্য অনুযায়ী, ছোট ভাই ডাক্তার আজগর একজন ডিলার এবং নূরানী মাদরাসার জন্য বরাদ্দ পাওয়া চাল কিনে এনে বাড়িতে রাখা হয়েছিল।
বিজ্ঞাপন
এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়েছে। এগুলো কেনা বা সংরক্ষণের বৈধ কাগজপত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








