উত্তরা পাসপোর্ট অফিসে ঘুষের অভিযোগে দুদকের অভিযান

পাসপোর্ট সেবাপ্রার্থীদের হয়রানি, ঘুষ আদায় ও আর্থিক অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিজ্ঞাপন
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র ও অফিসের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ বলেন, ‘উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে পাওয়া সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম সেখানে অভিযান পরিচালনা করে। অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি অভিযানে সংশ্লিষ্ট নথিপত্র ও বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে। অভিযানের প্রতিবেদন পাওয়া সাপেক্ষে বিস্তারিত পরে জানাতে পারব।’
দুদক সূত্রে জানা গেছে, উত্তরা পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে নির্ধারিত সরকারি ফির অতিরিক্ত অর্থ নেওয়া এবং ঘুষের বিনিময়ে দ্রুত পাসপোর্টের কাজ করে দেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি অফিসের বিভিন্ন কার্যক্রমে আর্থিক অনিয়ম ও নিয়মবহির্ভূত লেনদেনের তথ্যও পেয়েছে সংস্থাটি।
অভিযোগের মধ্যে রয়েছে পাসপোর্টের আবেদন গ্রহণ, তথ্য সংশোধন, ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য দেওয়ার মতো বিভিন্ন ধাপে সেবাপ্রার্থীদের নানা অজুহাতে হয়রানি করা। কোনো কোনো ক্ষেত্রে দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় এবং অর্থের বিনিময়ে দ্রুত সেবা দেওয়ার অভিযোগও রয়েছে।
বিজ্ঞাপন
এসব অভিযোগ কতটা সত্য, তা যাচাই করতেই বুধবারের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে দুদক।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুদক সূত্র আরও জানায়, অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কমিশনের বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিললে বিষয়টি অনুসন্ধান বা তদন্তের জন্য কমিশনের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হতে পারে।
নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর এটিকে দুদকের প্রথম এনফোর্সমেন্ট অভিযান হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্য দিয়ে সরকারি দপ্তরে দুর্নীতি, অনিয়ম ও সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগে মাঠপর্যায়ে দুদকের কার্যক্রম ফের সক্রিয় হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।








