সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে নিহত শিক্ষিকা, গ্রেপ্তার ২

রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকালে স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহতের ঘটনায় মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র্যাব। একই অভিযানে তার এক সহযোগীকেও আটক করা হয়েছে। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (৩০ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২ ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে। ব্রিফিংয়ে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বক্তব্য দেবেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে শনিবার (২৯ আগস্ট) চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন ৫৫ বছর বয়সী রনজিনা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
সংসদ ভবন এলাকার কাছে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় টানাহেঁচড়ায় রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিনা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আশঙ্কাজনক অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলার তদন্তের ধারাবাহিকতায় র্যাব মূল সন্দেহভাজন ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে।








