অডিও ভাইরালের পর ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ছড়িয়ে পড়া কথোপকথনের অডিওর ঘটনায় ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ওসি রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি জানান, ডিএমপি থেকে গঠিত তিন সদস্যের একটি কমিটি রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে।
তিনি বলেন, কমিটিতে ডিবির একজন কর্মকর্তা রয়েছেন। বাকি দুই সদস্য ডিএমপি সদরদপ্তরের। ভাইরাল হওয়া অডিও রেকর্ডের বিষয়টি নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওসি রাকিবুল হাসানের নামে একটি অডিও ছড়িয়ে পড়ে। ওই অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের ভূমিকা, কর্মকর্তাদের অবস্থান এবং পুলিশের পদায়ন নিয়ে বিভিন্ন কথোপকথন শোনা যায় বলে দাবি করা হয়।
ছড়িয়ে পড়া অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না। রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত। পুলিশ কিছুই করতে পারবে না।’
বিজ্ঞাপন
এছাড়া ওই অডিওতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবস্থান, মাঠপর্যায়ের সদস্যদের ভূমিকা এবং পদায়ন নিয়ে অর্থ লেনদেনের অভিযোগ সম্পর্কেও বক্তব্য রয়েছে বলে দাবি করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে অডিওটি নিয়ে নিজের অবস্থান জানিয়ে ওসি রাকিবুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি দাবি করেন, ভাইরাল হওয়া রেকর্ডটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তাকে ফাঁসানোর উদ্দেশ্যে এমনটি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রাকিবুল হাসান গণমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানান।








