রাজধানীতে গোপন বৈঠক থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩

রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও মসজিদে গোপন বৈঠক চলাকালে ২৩ জনকে আটক করেছে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিজ্ঞাপন
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁও বিভাগের এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে সন্দেহভাজন ২৩ জনকে আটক করা হয়। তাদের সঙ্গে কোনো নির্দিষ্ট সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের উগ্রবাদী কোনো সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহ রয়েছে। তবে তাদের পরিচয়, সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে এখনো যাচাই-বাছাই চলছে।
ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একাধিক দল কাজ করছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তথ্য যাচাইয়ের পর বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, তেজগাঁও মসজিদে গোপন বৈঠক চলাকালে সন্দেহজনক জঙ্গি হিসেবে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
বিজ্ঞাপন
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত ও যাচাই শেষে আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








