Logo

কোর্ট ফাইলের ভেতর ইয়াবা, বাস থেকে যাত্রী গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৩০
কোর্ট ফাইলের ভেতর ইয়াবা, বাস থেকে যাত্রী গ্রেফতার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে কোর্ট ফাইলের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৭। এ ঘটনায় মো. শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এসআরবি-৭-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে ভাটিয়ারী ইউনিয়নের লালবাগ এলাকায় মহিউদ্দিন মেরিন ইঞ্জিন স্টোরের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক ব্যক্তি যাত্রীবেশে চট্টগ্রাম শহর থেকে বাসে করে ইয়াবার চালান নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। পরে সকাল ১০টা ১৫ মিনিটের দিকে ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।

একপর্যায়ে ‘স্টারলাইন পরিবহনের’ একটি বাস চেকপোস্টের সামনে এলে থামার সংকেত দেওয়া হয়। বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা শহিদুল ইসলামকে আটক করা হয়।

বিজ্ঞাপন

তল্লাশির সময় তার হেফাজতে থাকা অ্যাশ রঙের দুটি কোর্ট ফাইলের ভেতর থেকে বিশেষ কৌশলে কসটেপ দিয়ে মোড়ানো নীল রঙের পলিজিপার প্যাকেট উদ্ধার করা হয়। পরে এসব প্যাকেটের ভেতর থেকে ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবা পাওয়া যায়।

এসআরবি-৭-এর দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৫৪ হাজার টাকা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আটক শহিদুল ইসলাম খুলনার বটিয়াঘাটা থানার দরগাপাড়া এলাকার আলী মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহর থেকে ইয়াবা কিনে অধিক মুনাফার আশায় ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসার কথা জানিয়েছেন বলে দাবি করেছে এসআরবি-৭।

এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD