Logo

মশক নিধনে অনিয়ম-দুর্নীতি, ডিএনসিসিতে দুদকের অভিযান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:০৮
মশক নিধনে অনিয়ম-দুর্নীতি, ডিএনসিসিতে দুদকের অভিযান
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশক নিধন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যাচাই করতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুদক জানিয়েছে, মশার ওষুধ ও যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম, মানহীন ও কার্যকারিতাহীন কীটনাশক সংগ্রহ এবং বিভিন্ন কর্মসূচির নামে সরকারি অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তথ্য যাচাই করতেই ডিএনসিসিতে এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়।

অভিযানকালে দুদকের টিম সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় নথি ও তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। সংগৃহীত তথ্য পর্যালোচনার পর অভিযোগের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

অভিযোগের সূত্রে জানা যায়, ডিএনসিসির মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত ওষুধ ও যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের অভিযোগ রয়েছে। পাশাপাশি মানহীন ও কার্যকারিতাহীন কীটনাশক কেনা এবং সামাজিক ও বৈজ্ঞানিকভাবে কার্যকর প্রমাণিত নয়—এমন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারি অর্থ ব্যয় ও আত্মসাতের অভিযোগও উঠেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেও (ডিএসসিসি) এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছিল দুদক। মশা নিধনে ভেজাল কীটনাশকের পরিবর্তে কেরোসিন সরবরাহ এবং বাসাবাড়ির বর্জ্য ব্যবস্থাপনায় অবৈধ দখলদারিত্ব ও চাঁদাবাজিসহ বিপুল অঙ্কের দুর্নীতির অভিযোগে ওই অভিযান পরিচালনা করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD