Logo

সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:০০
সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সালমান এফ রহমান | ফাইল ছবি

স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের ঋণ অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগে ব্যাংকের প্রায় ৬০৪ কোটি ৭০ লাখ টাকার আর্থিক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।

দুদকের ভাষ্য অনুযায়ী, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি অস্তিত্বহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ অনুমোদন ও বাড়ানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুদক জানায়, প্রতিষ্ঠানটির নামে ৫৩৮ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৪৮২ টাকা ঋণ বিতরণ ও নগদে উত্তোলন করা হয়। সুদ ও অন্যান্য চার্জসহ এতে আইএফআইসি ব্যাংকের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬০৪ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৪৭৬ টাকা।

সংস্থাটির অভিযোগ, ব্যাংকের নীতিমালা ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে এসব ঋণ দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

দুদকের আরও অভিযোগ, অর্থের উৎস ও গন্তব্য আড়াল করতে নগদ উত্তোলন, স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদকে প্রভাবিত করা এবং বড় অঙ্কের অর্থ নগদে উত্তোলনের তথ্যও তদন্তে উঠে এসেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলায় সালমান ফজলুর রহমানের পাশাপাশি তাঁর ছেলে ও ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান ফজলুর রহমান, স্কাইমার্কের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-মনজুর, পরিচালক ইশরাত জাহান লাইজু এবং আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের আসামি করা হচ্ছে। মোট আসামির সংখ্যা ২৫ জন।

দুদক জানিয়েছে, দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় মামলাগুলো করা হবে। অভিযোগগুলো তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষ্পত্তি হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD