সালমান মুক্তাদিরের স্টুডিও হামলায় মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওসি জানান, স্টুডিওটির জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্য জমির মালিকদের মধ্যে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান মুক্তাদির সেখানে স্টুডিওটি পরিচালনা করছিলেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে একটি গেট নির্মাণ করে অন্যদের যাতায়াতে বাধা সৃষ্টি করেছিল। চলাচলে সমস্যার কারণে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে যায় এবং পরে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সালমান মুক্তাদিরের অভিযোগ, শনিবার দিনগত রাতে দুই ট্রাকে করে লোকজন এসে স্টুডিওতে হামলা চালায়। রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি জানান, হামলায় স্টুডিওটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে সালমান মুক্তাদির অভিযোগ করেন, হামলাকারীদের মূল লক্ষ্য ভবনের মালিক হতে পারেন এবং তার কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে চাঁদা দাবির অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়নি।
ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








