Logo

লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর, ২০২৬, ১৩:৪৪
লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় শারমিন সুলতানা সর্মি (৪৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিজ্ঞাপন

রবিবার (৪ অক্টোবর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেখ সাহেব বাজার এলাকায় শারমিন সুলতানা সর্মির অবস্থানের তথ্য পাওয়া যায়। পরে তথ্য যাচাই করে লালবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশের তথ্য অনুযায়ী, শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD