কিশোরীকে চার দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

দিনাজপুরের হিলিতে পাওনা টাকা আনতে গিয়ে ১৬ বছর বয়সী এক কিশোরী চার দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মামলায় আরও দুইজন অভিযুক্ত রয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) দুপুরে গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৩ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন হিলির পালপাড়া এলাকার মৃত খালেক মন্ডলের ছেলে রুহুল আমিন (৪২) এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে শুকুর আলী (৫৫)।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) শামিম আল মামুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, স্থানীয় এক ব্যক্তির কাছে পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হয় ওই কিশোরী। পরে জানা যায়, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে শনিবার পর্যন্ত তাকে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করা হয়। এ ঘটনায় আরও দুজনের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হাকিমপুর থানার পরিদর্শক শামিম আল মামুন বলেন, অভিযুক্ত দুজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি দুজনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।








