চকোলেটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয়দের অভিযোগ, যে ঘরটিতে এই অপরাধ সংঘটিত হয়েছে, সেটি দীর্ঘদিন ধরে মাদক সেবন ও নানা অনৈতিক কর্মকাণ্ডের নিরাপদ আখড়া হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই ঘটনার পর অভিযুক্ত আসামিকে দ্রুত গ্রেফতার, সর্বোচ্চ শাস্তি এবং ওই অপরাধের আস্তানা উচ্ছেদের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মামলার এজাহার, ভুক্তভোগী পরিবার এবং থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর খ্রিষ্টাব্দে বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার বেলদহ (কালিরহাট পাঁচমাথা) এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার দিন ভুক্তভোগী শিশুর বাবা জীবিকার তাগিদে বাইরে অবস্থান করছিলেন। শিশুটির মা তার বাবার বাড়ি হতে ৫০০ গজ দূরে জমিতে ধান খেত নিড়ানোর কাজে গিয়েছিলেন। এই সুযোগে অভিযুক্ত আসরাফুল ইসলাম (৩৫) পাঁচ বছর বয়সী শিশুটিকে একা পেয়ে চকোলেট ও মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে তার পুরোনো বাড়ির দক্ষিণ দুয়ারী ঘরের ভেতর নিয়ে যায়। আরও পড়ুন
বিজ্ঞাপন
সেখানে নিয়ে আসামি শিশুটির পরনের পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা চালায়। ওই সময় ঘরের ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পেয়ে স্থানীয় সাক্ষী মোছা. সাবানা বেগম (৩০), মো. ফরহাদ হোসেন (২০) ও মো. সুমন মিয়া (২১) আসামির ঘরের দিকে এগিয়ে যান এবং ঘরের দরজা বন্ধ দেখতে পান। এরপর তারা ডাকাডাকি করলে আসামি দরজা খুলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে প্রত্যক্ষদর্শীরা ঘরের ভেতরে শিশুটিকে পায়জামা খোলা অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের সাথে আলোচনা করে শিশুর পরিবার ভূরুঙ্গামারী থানায় এসে উপস্থিত হয়ে লিখিত এজাহার দায়ের করে।
বিজ্ঞাপন
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে (সংশোধনী ২০২৪) এর ৯(খ) ধারায় 'ধর্ষণের চেষ্টা করার অপরাধে' থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর: ২১, তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬)।
ওসি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি আসরাফুল ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ ও গোয়েন্দা বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে তৎপর রয়েছে এবং খুব দ্রুত তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে।








