Logo

স্বামীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তরুণী, গণধর্ষণ করালেন স্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ অক্টোবর, ২০২৬, ১৬:১৭
স্বামীর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তরুণী, গণধর্ষণ করালেন স্ত্রী
ধর্ষণ-অপহরণের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতের কেরালার ত্রিসুরে স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় এক তরুণীকে সন্ত্রাসীদের দিয়ে গণধর্ষণ করিয়েছেন স্ত্রী। ভারতের কেরালার ত্রিসুরে স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়ায় এক তরুণীকে সন্ত্রাসীদের দিয়ে গণধর্ষণ করানোর অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। একই ঘটনায় ওই নারীর স্বামীকেও মারধর করে গুরুতর আহত করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ওই তরুণী তার বিবাহিত ছেলে বন্ধুর সঙ্গে ঘুরতে যান এবং একটি হোটেলে একসঙ্গে থাকেন। তখন তিনি গণধর্ষণের শিকার হন। আর তাকে সন্ত্রাসী ভাড়া করে গণধর্ষণ করান ওই ব্যক্তির স্ত্রী। এছাড়া ওই ব্যক্তিকেও ব্যাপক মারধরও করা হয়। এতে তার হাত ও পা ভেঙে গেছে।

পরে গাড়িতে করে তাদের তামিলনাড়ুর দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই পুরুষকে গাড়ি থেকে নামিয়ে বাইরে ফেলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে একটি হাসপাতালের বাইরে ফেলে রেখে যায় হামলাকারীরা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এনডিটিভি আরও জানিয়েছে, ওই দুজন যে হোটেলে ছিলেন সেখানে পাঁচ সন্ত্রাসী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে যান। এরপর তারা দুজনকে বেঁধে ফেলে একটি গাড়িতে তোলেন। ওই সময় গাড়িতে ওই লোককে মারধরা করা হয়। গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হয় তামিলনাড়ুতে।

বিজ্ঞাপন

তামিলনাড়ুতে গিয়ে তাকে গাড়ি থেকে ফেলে দিয়ে ওই তরুণীকে অন্য একটি গাড়িতে তোলেন দুজন। এরপর তাকে গণধর্ষণ করা হয়।

তদন্তে জানা যায়, নিজের স্বামীর ফোন ট্র্যাক করে তার অবস্থান জানেন স্ত্রী। এরপর সেখানকার তথ্য সন্ত্রাসী বাহিনীকে দিয়ে নির্দেশনা মতো কাজ করতে বলেন। মূলত ক্ষোভ থেকে তিনি এ কাজ করেছেন।

পুলিশ এর সঙ্গে জড়িত পাঁচজনকেই গ্রেপ্তার করেছে। এছাড়া ওই ব্যক্তির স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে আরও তদন্ত করা হবে।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD